বিমানবন্দরে হয়রানি বন্ধের প্রতিশ্রুতি বিমানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসীরা যেন কষ্ট না পান, প্রতারিত না হন, তা নিশ্চিত করা হবে।রাজধানীতে গত বুধবার ‘নিরাপদে বিদেশ গমন: অভিবাসী শ্রমিকদের অধিকার ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এ আশ্বাস দেন।ফারুক খান বলেন, কোনো কর্মী যদি বিমানবন্দরে প্রতারণার শিকার হন, কারও কোনো কিছু চুরি যায়, তাহলে বিমানবন্দরের জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেগুনবাগিচার একটি হোটেলে এ সভার আয়োজন করে মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি) ও বাংলাদেশ অভিবাসী ও মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা)। এতে ধারণাপত্র উপস্থাপন করেন নিউ এজ পত্রিকার নগর সম্পাদক সাইফুল হুদা।সভায় প্রবাসী কয়েকজন কর্মীও বিমানবন্দরে তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন। বক্তব্য দেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় -সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান। সঞ্চালন করেন এমআইপিপির সভাপতি ফরিদ হোসেন।