বিমানবন্দরে ৪৮৮টি মুঠোফোনসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুল্ক ফাঁকি দিয়ে মুঠোফোন ও ইলেকট্রনিকস যন্ত্র আনার সময় একজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত রোববার গভীর রাতে মো. সানি নামে চীন থেকে আসা ওই যাত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।এপিবিএনের সহকারী পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া যাত্রী চীন থেকে আসছিলেন। রোববার রাত দেড়টার দিকে তিনি শাহজালাল বিমানবন্দরে নামেন। তাঁর সঙ্গে থাকা লাগেজ দেখে সন্দেহ হলে এপিবিএনের সদস্যরা তাঁকে আটক করে তল্লাশি চালান। এরপর তাঁর ব্যাগ থেকে ৪৮৮টি নকিয়া ফোনসেট, কিছু সার্কিট ও এক কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।