বিমানবন্দরের নিরাপত্তায় যুক্তরাজ্য সন্তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক। গতকাল সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় হাইকমিশনার এ সন্তুষ্টির কথা জানান বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন অ্যালিসন ব্লেক।