বিমানবন্দরের বড় পর্দায় আপত্তিকর ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বড় পর্দায় আপত্তিকর দৃশ্য দেখানোর অভিযোগে এর ভিডিও অপারেটরকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিমানবন্দর ম্যাজিস্ট্রেট সিদ্দিকা আক্তার এই কারাদণ্ড দেন। এরপর অপারেটরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।বিমানবন্দর থানার পুলিশ জানায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে হঠাৎ করে বড় পর্দায় আপত্তিকর ভিডিওচিত্র ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে বিষয়টি সবার নজরে আসে। পাঁচ মিনিটের মধ্যে সেটি বন্ধ করা হয়। পরে এর অপারেটর রেজাউল হককে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাঁকে বিমাবন্দরের ম্যাজিস্ট্রেট সিদ্দিকা আক্তারের আদালতে নেওয়া হলে ম্যাজিস্ট্রেট তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন।