বিমানবাহিনীর কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানবাহিনীর কোয়ার্টার থেকে এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ওই কর্মকর্তার নাম সৈয়দ হোসেন আলী (৫২)। তিনি বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ছিলেন।কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুজ্জামান জানান, সৈয়দ আলী হোসেন ঢাকা সেনানিবাসের চন্দ্রিকা এয়ারফোর্স কোয়ার্টারের অষ্টম তলায় থাকতেন। ওই বাসার শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশটি গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। আলী হোসেনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাট্রাইধোবা গ্রামে।