বিমানের শ্রমিক চুরি করা স্বর্ণালংকারসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ থেকে চুরি করা স্বর্ণালংকারসহ গতকাল বৃহস্পতিবার বিকেলে এক শ্রমিককে গ্রেপ্তার করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।গ্রেপ্তার হওয়া আতিয়ার রহমান (৩০) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিক (লোডার) হিসেবে কর্মরত।এপিবিএনের সহকারী সুপার (এএসপি) জাহেদ পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সিলেটগামী একটি বিমানে মালামাল তোলার পর বের হয়ে আসার সময় আতিয়ারকে তল্লাশি করে একটি গলার হার ও দুটি কানের দুল পাওয়া যায়। তিনি স্বীকার করেন যে বিমানের যাত্রীদের একটি ব্যাগ কেটে তিনি এ স্বর্ণালংকার চুরি করেছেন। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এপিবিএনের সহকারী সুপার বলেন, লাগেজ থেকে চুরিরোধে উড়োজাহাজে মালামাল ওঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিকদের নিয়মিত শরীর তল্লাশি করা হয়। এরই একপর্যায়ে গতকাল ওই চুরি ধরা পড়ে।