বিরোধী দলের মুলতবি প্রস্তাব গ্রহণ করেননি স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে অনুপস্থিত থাকায় প্রধান বিরোধী দল বিএনপির ২৫টি মুলতবি প্রস্তাবের একটিও গ্রহণ করেননি স্পিকার। বিরোধীদলীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী একাই এই ২৫টি মুলতবি প্রস্তাব দেন।গতকাল মঙ্গলবার ডেপুটি স্পিকার শওকত আলী মুলতবি প্রস্তাবের নিষ্পত্তি করেন। তিনি বলেন, মুলতবি প্রস্তাবের মধ্যে কয়েকটি আছে, যেগুলো গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে সংসদে আলোচনা হতে পারত। তবে বিরোধী দলের সাংসদেরা উপস্থিত না থাকায় আলোচনা করা গেল না।