বিলাসবহুল গাড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ কোটার অপব্যবহার করে কর ফাঁকির অভিযোগে একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল রোববার রাজধানীর গুলশান থেকে গাড়িটি জব্দ করা হয়।
অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরী ২০০৬ সালে সাংসদ কোটায় পোরশে ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িটি আমদানি করেন। পরে তিনি গাড়িটি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এ ক্ষেত্রে সরকারি নীতি মানা হয়নি। গাড়িটি বিক্রির সময় শুল্ক পরিশোধ করা হয়নি। নিয়ম অনুযায়ী, গাড়িটির শুল্ক প্রায় পাঁচ কোটি টাকা বলে মইনুল খান জানান। তিনি বলেন, গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এই শুল্ক কর্মকর্তা জানিয়েছেন।