বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান
খাদ্যে ভেজালের কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের সামাজিক রোগ প্রতিকার এবং বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ নেতারা।গতকাল মঙ্গলবার রাজধানীর চারুকলা ইনস্টিটিউটের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘জনস্বাস্থ্য ও অর্থনীতি বিবেচনায় বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ জরুরি’ শীর্ষক মানববন্ধনে পরিবেশ নেতারা এ আহ্বান জানান।মানববন্ধনে নেতারা বলেন, রাসায়নিক মেশানো এসব সবজি ও ফল খেয়ে মানুষ শ্বাসকষ্ট, অ্যাজমা, গ্যাস্ট্রিক, লিভার নষ্ট ও ক্যানসারের মতো মরণঘাতী রোগে আক্রান্ত হতে পারে। রাসায়নিক মেশানো ফল খেয়ে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গর্ভবতী মহিলারা জন্ম দিচ্ছে বিকলাঙ্গ শিশু।মানববন্ধনে পবার সম্পাদক হাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার আতিক মোর্শেদ, গ্রিনমাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, বিআরসিটির পরিচালক মো. মাহবুবুল হক, অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের মুনমুন প্রমুখ বক্তব্য রাখেন।