বিশৃঙ্খলা সৃষ্টি করায় আট ছাত্র আটক মুচলেকা দিয়ে মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার আহসান মঞ্জিল জাদুঘরের ফটকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আট ছাত্রকে আটক করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন। সূত্র জানায়, শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের কয়েকজন ছাত্র আহসান মঞ্জিল জাদুঘরে যান। এ সময় এক কর্মচারীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় গতকাল ওই বিভাগের ১৫-২০ জন ছাত্র আহসান মঞ্জিলে যান। তাঁরা জাদুঘরের ফটকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ আটজনকে আটক করে। প্রক্টর কাজী আসাদুজ্জামান জানান, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ছাত্রদের ছাড়িয়ে আনা হয়েছে।