বিশেষ বিবাহ আইন ২০০৭ বাতিল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মো. রেজাউল করিম ‘বিশেষ বিবাহ আইন-২০০৭’ বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চরমোনাইর পীর এ আহ্বান জানান। এতে বিশেষ বিবাহ আইন বাতিলের দাবি ও সরকারের কথিত ধর্ম ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি দেওয়া হয়।২০০৭ সালে করা আইন নিয়ে এখন বিরোধিতার কারণ কী—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পীর রেজাউল করিম বলেন, ‘১৮৭২ সালে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বিশেষ বিবাহ আইন প্রণয়ন করে। কিন্তু এটি কখনো কার্যকর ছিল না। বর্তমান সরকার ওই আইনটিই “বিশেষ বিবাহ আইন-২০০৭” নামে সংশোধন করেছে।’রেজাউল করিম দাবি করেন, এ প্রক্রিয়ায় বিয়ে-শাদিতে ধর্মকে কেবল বাদই দেওয়া হয়নি, বরং সব ধর্মকে বিকৃত করা হয়েছে। তিনি বলেন, এ আইনে এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে বিয়ে করতে পারবে। এ ক্ষেত্রে ধর্ম পরিবর্তনের প্রয়োজন হবে না। চরমোনাইর পীর বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা এবং ছেলেসন্তান না থাকলে কন্যাসন্তানকে পুরো সম্পদের উত্তরাধিকারী করে মুসলিম পারিবারিক আইন সংশোধন করার উদ্যোগেরও সমালোচনা করেন। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূছ আহমাদ, সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান ও ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিনসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।