বিশেষ বিবাহ আইনের প্রতিবাদ ধর্মভিত্তিক সংগঠনগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ বিবাহ আইন প্রণয়ন করে আন্তধর্ম বিবাহের অনুমোদন করা এবং ছেলে না থাকলে কন্যাসন্তানকে পুরো সম্পদের মালিক করে মুসলিম পারিবারিক আইন সংশোধন করার উদ্যোগের সমালোচনা করেছেন ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনের নেতারা।গতকাল সোমবার পৃথক বিবৃতিতে দল গুলো দাবি করেছে, ১৮৭২ সালে ব্রিটিশ সরকার যে বিশেষ বিবাহ আইন প্রণয়ন করেছিল, ওই আইন বর্তমান সরকার আবার প্রবর্তন করছে।বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সভাপতি শাহ আহমদ শফি, মহাসচিব আবদুল জব্বারসহ শিক্ষা বোর্ডের নেতারা যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, সরকার বিশেষ বিবাহ আইন করে আগামী প্রজন্মের মুসলিম পরিচয় বিলুপ্তির ষড়যন্ত্র করছে। সব ধর্মের লোকদের জন্য আন্তধর্ম বিবাহ চালুর মাধ্যমে দেশে ধর্মহীন প্রজন্ম তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে।জামায়াতে ইসলামীও এ আইন প্রণয়নের নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য বিশেষ করে আলেমসমাজের প্রতি আহ্বান জানিয়েছে। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান এক বিবৃতিতে দাবি করেন, এ আইন প্রণয়ন করে সরকার দেশের মুসল-মানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে।পৃথক বিবৃতিতে সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের নেতারা বলেন, নিজ নিজ ধর্ম অক্ষত রেখে ছেলেমেয়েদের বিয়ের বৈধতা দিয়ে যে বিবাহ আইন পাস করা হয়েছে, তা কোরআনের আইনের সঙ্গে সাংঘর্ষিক।বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ডও এ আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে।