বিশ্ব গ্লুকোমা দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১২ মার্চ বিশ্ব গ্লুকোমা দিবস। এ উপলক্ষে ১০ মার্চ থেকে শুরু হয়েছে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ, চলবে ১৬ মার্চ পর্যন্ত। জনসাধারণকে গ্লুকোমা সম্পর্কে সচেতন করার জন্য এই সপ্তাহ পালিত হবে।এবার দিবসের স্লোগান: ‘গ্লুকোমা প্রতিরোধ করুন, বিস্ময়কর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করুন’।বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সভাপতি এবং চক্ষু বিশেষজ্ঞ এম নজরুল ইসলাম জানান, সঠিক সময়ে চিকিৎসা নিতে পারলে গ্লুকোমা প্রতিরোধ করা যায় এবং এ রোগ নিয়ে সারা জীবন ভালো থাকা যায়। অধ্যাপক নজরুল গ্লুকোমা হলে দুশ্চিন্তা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রায় স্বাভাবিক জীবনযাপন করা যায় বলে মত দেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ এই রোগে ভুগছে।