বিশ্ব চিন্তা দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন গত শনিবার ‘বিশ্ব চিন্তা দিবস ২০১১’ পালন করেছে। বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড রবার্ট বেডেন পাওয়েল ও চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েল একই দিনে জন্মগ্রহণ করেন। বিশ্বজুড়ে গাইড সদস্যরা এ দিনটিকে বিশ্ব চিন্তা দিবস হিসেবে উদ্যাপন করে। এ দিবস উপলক্ষে রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি গার্ল গাইড আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের রাজধানীর আঞ্চলিক কমিশনার সৈয়দা রেহানা ইমাম। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন কুমিল্লার আঞ্চলিক কমিশনার যোবায়দা হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ফুলরানী সরকার।পরে বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, গান, নাচ ও অভিনয়ে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।