বিশ্ব দর্শন দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল ‘ভবিষ্যৎ প্রজন্ম’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা হয়। দর্শন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক লতিফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক গালিব আহসান খান।