বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেসরকারি সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করে। চিকিৎসকদের সংগঠন দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে অ্যাসোসিয়েশন। ব্র্যাক, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শাহবাগ থেকে শোভাযাত্রা বের হয় সকালে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক প্রভাত চন্দ্র বড়ুয়া, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগী পরিচালক জালালউদ্দিন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল কর্মকর্তা ডা. এরওয়াইন কোরম্যান প্রমুখ।