বিশ্ব রক্তদাতা দিবসে দুই রক্তদাতা পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭২ বার রক্ত দেওয়ার জন্য চিকিৎসক এ কে এম সালেক ও ৬৯ বার রক্ত দেওয়ার জন্য ইসমত কাদিরকে পুরস্কৃত করল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এ পুরস্কার দেয়। দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহম্মেদ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান জলি বিশ্বাস প্রমুখ। এ ছাড়া কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কার্যক্রম প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য মুজিবর রহমানকে পুরস্কৃত করা হয়। সবশেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।