বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে অসংক্রামক রোগ বাড়ছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, দেশে হূদরোগ, ডায়াবেটিস, ক্যানসার, শ্বাসকষ্ট—এই সব অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। এসব রোগ দেশের স্বাস্থ্যব্যবস্থায় বোঝা হয়ে দেখা দিচ্ছে। অসংক্রামক রোগের প্রাদুর্ভাব গ্রামের চেয়ে শহরাঞ্চলে বেশি।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ডব্লিউএইচও আয়োজিত কর্মশালায় সংস্থাটির কর্মকর্তারা এসব কথা বলেন। বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম এবং আসন্ন বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে সাংবাদিকদের জানাতে এই কর্মশালার আয়োজন করা হয়।মূল প্রবন্ধে সংস্থার কর্মকর্তা মোস্তফা জামান বলেন, মাত্রাতিরিক্ত ফাস্টফুড খাওয়া, ধূমপান করার পাশাপাশি শাকসবজি ও ফলমূল কম খাওয়ার কারণে শহরে অসংক্রামক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। সে তুলনায় গ্রামে এসব রোগে মানুষ কম আক্রান্ত হয়। তিনি জানান, ডব্লিউএইচও অসংক্রামক রোগের ঝুঁকি বিষয়ে একটি জরিপ করছে।