বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর পঞ্চমবারের মতো উদ্যাপিত হতে যাচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। সাবান দিয়ে হাত ধোয়ার মতো সহজ এবং জীবনরক্ষাকারী অভ্যাসের চর্চা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এর সহযোগী হিসেবে আছে ইউনিলিভারের হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়।পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে লাইফবয় বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাবান দিয়ে হাত ধোয়া এবং এই অভ্যাসের মাধ্যমে যে কোটিরও বেশি জীবন বাঁচানো সম্ভব, তা বোঝাতে কার্যক্রম চালিয়েছে।বিশ্ব হাত ধোয়া দিবস ২০১২ উপলক্ষে এ বছর ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপকেরা শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।এডকম লিমিটেড, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড, মার্কেট একসেস প্রোভাইডার্স লিমিটেড ও সার্চলাইট কমিউনিকেশনস লিমিটেডের মতো সংস্থাগুলোর ব্যবস্থাপকেরাও হাত ধোয়া কার্যক্রম ছড়িয়ে দিতে ভূমিকা রাখছেন।ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ বলেন, ‘আমরা এক গবেষণা থেকে জানতে পেরেছি, বিভিন্ন কাজের আগে সাবান দিয়ে হাত ধোয়া ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪৫ শতাংশ কমিয়ে আনে।’ বিজ্ঞপ্তি।