বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম ঢেলে সাজাতে রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম (কারিকুলাম) ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি এ কথা বলেন।স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘গুণগত শিক্ষা ছাড়া আমাদের ছেলেমেয়েরা বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। আমাদের শিক্ষা হবে জীবনঘনিষ্ঠ, যা সমাজ ও যুগের চাহিদা মেটাতে সক্ষম। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ঢেলে সাজানো দরকার।’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন বিষয়ে ৮৮২ জনকে স্নাতকোত্তর ও ৭৪৩ জনকে স্নাতক ডিগ্রি এবং চমৎকার ফলের জন্য ইশতিয়াক আহমেদ, ফারজানা হক ও খন্দকার আলী আজগর পাভেলকে স্বর্ণপদক দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিসের সভাপতি এ এম শামীম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার গনি চৌধুরী বক্তব্য দেন।