বিশ্ববিদ্যালয়ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর কমলাপুরে গতকাল রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।দক্ষিণ কমলাপুরে তাসনিয়া সরকার ওরফে তৃণা (২২) নামের ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তাসনিয়া শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরের পর তাসনিয়াকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর বাবা বরকতুল্লাহ। বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসক ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন।বরকতুল্লাহ জানান, বিকেলে তাসনিয়া নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন খবর পেয়ে তিনি বাসায় যান। এরপর তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নেন।যুবকের মৃতদেহ উদ্ধার: সকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ৬০ নম্বর বাড়ি থেকে মো. ইমরান (৩২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার এসআই ইমরানুল করিম জানান, ইমরান মাদকসেবী ছিলেন; বিক্রিও করতেন। গত শনিবার রাতে তিনি ঘরের সিলিংফ্যানের সঙ্গে ফাঁস দেন।