বিসিএস সাধারণ শিক্ষা সমিতিতে নিজামীর কোনো আত্মীয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাডারভূক্ত কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর কোনো আত্মীয় নেই। সংগঠনের মহাসচিব অলিউল্লাহ মো. আজমতগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এই দাবি করা হয়েছে। সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে সমিতির সহ-সভাপতি মাসুমে রাব্বানী খানকে মতিউর রহমান নিজামীর ভাগ্নিজামাই বলে উল্লেখ করা হয়। এই পরিপ্রেক্ষিতে সমিতির বিবৃতিতে আরও বলা হয়, নিকটাত্মীয় দুরে থাক, জামায়াতের ওই নেতার সঙ্গে দূরবর্তী কোনও আত্মীয়তার সম্পর্ক নেই। বিজ্ঞপ্তি