বিসিক ভবনে আজ মধুমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার থেকে রাজধানীর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ভবনে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী মধুমেলা ও প্রদর্শনী। বি-কিপিং ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় বিসিক ওই মেলার আয়োজন করেছে।বিসিকের মৌমাছি পালন প্রকল্পের আওতায় প্রায় ১৯ হাজার চাষিকে আধুনিক পদ্ধতিতে মধু চাষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব মধুচাষির উৎপাদিত মধুর পরিচিতি ও বাজার সৃষ্টি এবং মধু-বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।