বিস্কুট ও আইসক্রিম ফ্যাক্টরিকে ৫৫ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯) লঙ্ঘনের কারণে গতকাল সোমবার ঢাকায় দুটি প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায়ও করা হয়েছে। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আবুল হাসেমের নেতৃত্বে তেজগাঁও শিল্প এলাকায় পরিচালিত অভিযানে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার এবং পোলার আইসক্রিম ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। বিএসটিআই, মৎস্য অধিদপ্তর, ক্যাব ও ডিএমপি এই অভিযানে সহায়তা করে। বিজ্ঞপ্তি।