বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমরার কোনাপাড়ায় গত সোমবার বিকেলে একটি ফ্যান কারখানার হিট চেম্বারে বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন তাসমিয়া (২৬), নাসিমা (২৬) ও নাজমা আক্তার (৩০)। দগ্ধ অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দগ্ধ তিনজনের মধ্যে নাজমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম।