বিস্ফোরণে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সেনাসদর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৮ জুন থেকে ১ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর চারটি ইউনিট যৌথ প্রশিক্ষণে দেশের কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নিয়েছে। এ সময় জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সেনাসদর।এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার আইএসপিআর জানায়, রূপগঞ্জ, মুরাপাড়া, সোনারগাঁ-হাটকোপা, গজারিয়া, মুন্সিগঞ্জ, মেঘনা ব্রিজ, কাঁচপুর ও লাঙ্গলবন্দে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধীনস্থ ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ১০ ও ১১ আর ই ব্যাটালিয়ন এবং ৫৭ ইঞ্জিনিয়ার কোম্পানি এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।