বিড়ির ওপর থেকে শুল্ক প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিড়িশিল্পকে কুটিরশিল্পের আওতায় রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়িশিল্প মালিক সমিতি। হতদরিদ্র নারী শ্রমিকদের কর্মসংস্থানের স্বার্থে বিড়ির ওপর থেকে সবধরনের শুল্ক প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সিগারেটের ওপর নামমাত্র শুল্ক বাড়িয়ে বিড়িশিল্পকে ধ্বংস করার প্রতিবাদে বাংলাদেশ বিড়িশিল্প মালিক সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ফিল্টারযুক্ত বিড়ির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে বিড়ি ও সিগারেটের সুষম প্রতিযোগিতার স্বার্থে সিগারেটের প্রতি ১০ শলাকার প্যাকেট কমপক্ষে ২০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি বিজয় কৃষ্ণ দে। বিজ্ঞপ্তি।