বিয়ার ও বিদেশি মদসহ আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্টো উপ-অঞ্চলের কর্মকর্তারা গত রোববার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানের সময় ২৩৬ ক্যান বিয়ার ও ছয় বোতল বিদেশি মদ জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, তাদের একটি দল রোববার রাত সাড়ে ১১টার দিকে নভো-কনভেনশন সেন্টারের ১৬ তলায় স্কাই ভিউ রেস্তোরাঁয় অভিযান চালায়। তারা রেস্তোরাঁ থেকে উল্লেখিত মাদক দ্রব্যসহ মোজাম্মেল হোসেন, ওসমান, সাদেক, ওমর ফারুক, রবিন আউয়াল, নাদিম, বাহার শিকদার ও রেস্তোরাঁর মালিক আবদুল জলিলকে গ্রেপ্তার করে।