বুড়িগঙ্গা দূষণের দায়ে চারটি কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গার পানিতে শিল্পবর্জ্যের দূষণ ভয়াবহ মাত্রা ধারণ করেছে। ভরা বর্ষার বৃষ্টিপাত আর মেঘনা থেকে আসা পানিতেও ওই দূষণ কমছে না। শিল্পবর্জ্যের কারণে নদীটির পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা এতটাই কমেছে যে সেখানে কোনো জলজ প্রাণীর জীবনধারণ অসম্ভব।পরিবেশ অধিদপ্তর গতকাল সোমবার বুড়িগঙ্গার পশ্চিম তীরের পানি পরীক্ষা করে ভয়াবহ দূষণের প্রমাণ পেয়েছে। এই দূষণের দায়ে অধিদপ্তর গতকাল চারটি কারখানাকে ৩১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে। এই কারখানাগুলো হচ্ছে: বিলাসী টেক্সটাইল মিল, গ্লোবাল ওয়াশিং, ইডেন ট্রেড ও মিন্টু ওয়াশিং।অধিদপ্তরের পক্ষ থেকে বিলাসী টেক্সটাইলকে আগামী ১৫ তারিখের মধ্যে ইটিপি কার্যকরভাবে চালু করতে এবং অন্য তিনটি প্রতিষ্ঠানকে আগামী ৩০ দিনের মধ্যে কারখানা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী র‌্যাব-২-এর সহায়তায় এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের সময় দেখা যায়, ওই চারটি কারখানা থেকে বিভিন্ন বর্ণের রাসায়নিকমিশ্রিত দূষিত পানি সরাসরি ৫০০ মিটার দূরের বুড়িগঙ্গা নদীতে পড়ছে।ওই সব স্থানে নদীর প্রতি লিটার পানিতে অক্সিজেনের পরিমাণ পাওয়া গেছে ১ দশমিক ৪২ মিলিগ্রাম, স্বাভাবিকভাবে যা সাড়ে ৪ থেকে ৪ দশমিক ৮ মিলিগ্রাম থাকার কথা।পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুড়িগঙ্গার পানি পরীক্ষা করা হয়। এরপর পরিদর্শনে দেখা যায়, ওই চারটি কারখানার কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। শুধু বিলাসী টেক্সটাইল মিলে একটি ক্রটিপূর্ণ ও অসম্পূর্ণ বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পাওয়া যায়। অন্য তিনটিতে কোনো ইটিপি স্থাপনই করা হয়নি।মুনির চৌধুরী প্রথম আলোকে বলেন, সাধারণত শীতকালে বুড়িগঙ্গার পানিতে দূষণের পরিমাণ সর্বোচ্চ থাকে। বর্ষাকালে বৃষ্টি ও মেঘনার উজান থেকে আসা পানি বুড়িগঙ্গায় মিশে দূষণমাত্রা কমিয়ে আনে। এ সময় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়ে। সম্প্রতি দূষণের পরিমাণ এতই বেড়েছে যে বর্ষাকালেও দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ দেড় মিলিগ্রামের নিচে থাকছে। এভাবে চলতে থাকলে বুড়িগঙ্গা কয়েক বছরের মধ্যে সত্য সত্যই মৃত নদীতে পরিণত হবে।গতকাল অভিযুক্ত কারখানাগুলোর বিরুদ্ধে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পরিবেশদূষণের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হলেও কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। অব্যাহত রয়েছে নদীদূষণও।পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা জানান, তাঁরা দূষণ বন্ধের কোনো নির্দেশনা কারও কাছ থেকে পাননি এবং তাঁরা সমিতিবদ্ধ হয়ে এ ব্যবসা পরিচালনা করছেন।