প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি ইট-বালুর গদিসহ নদীর তীর দখল করে গড়ে তোলা ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা এসব স্থাপনা উচ্ছেদ করেন। ঢাকা নদীবন্দর সূত্র জানায়, গতকাল সকালে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলীর নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। কর্মকর্তারা ওই এলাকায় বালুর গদি, ইট-বালু দিয়ে ভরাট করা ঢিবি, একটি আধা পাকা স্থাপনাসহ ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। মো. গুলজার আলী বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি|