বুড়িগঙ্গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানাধীন আলীবহর গাজীঘাট এলাকায় গত মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃতদানকারী ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন জানান, একটি আড়াই তলা ভবন ভাঙার মধ্য দিয়ে অভিযান শুরু হয়। গাজীঘাট এলাকা থেকে ৮০ হাজার ইট জব্দ করা হয়েছে। ঢাকা নদীবন্দরের উপপরিচালক মোহাম্মদ আফজাল শরীফ জানান, তীর দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।