বুড়িগঙ্গার সীমানা পিলার পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমন্বিত প্রচেষ্টা ছাড়া কোনো নদীর তীর অবৈধ দখলকারীদের হাত থেকে রক্ষা করা যাবে না। গতকাল মঙ্গলবার ফরাশগঞ্জ থেকে সাভার পর্যন্ত নৌপথে নদীর দুই তীরে সীমানা নির্ধারণ পিলার পরিদর্শন শেষে প্রতিনিধিরা এ কথা বলেন। প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভার কিপারসের যৌথ উদ্যোগে ঢাকা জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। তাঁরা বুড়িগঙ্গার বিভিন্ন স্থানের সীমানা নির্ধারণ পিলার ও বর্তমান পরিস্থিতি ঘুরে দেখেন। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে এসব পিলার স্থাপন করা হচ্ছে। প্রতিনিধিদলে বাপার প্রতিনিধি সৈয়দ আবুল মকসুদ, বাপার দুই যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা ও শরিফ জামিল, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক জনেন্দ্র নাথ সরকারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন।