বুড়িগঙ্গায় কার্গোতে দুর্বৃত্তদের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে দুর্বৃত্তরা একটি কার্গোর মাস্টার, সারেংসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে।জানা গেছে, গতকাল ভোর পাঁচটার দিকে আল-শহীদ নামের একটি কার্গো নিয়ে তাঁরা সদরঘাট থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা নৌকা দিয়ে কার্গোতে উঠে পড়ে। তারা রড ও লাঠিসোঁটা দিয়ে কার্গোর মাস্টার রাজিব ও সারেং সুজনকে পিটিয়ে আহত করে। এ সময় দুর্বৃত্তরা ৫০ হাজার টাকা ও মুঠোফোন নিয়ে যায়।