বুড়িগঙ্গায় দুই লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ ফাঁড়ির নৌ-পুলিশ বুড়িগঙ্গা নদীর পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে হাসনাবাদ ফাঁড়ির নৌ-পুলিশ পোস্তগোলা এলাকায় গোঁসাইবাড়ি ঘাটের সামনে থেকে বুড়িগঙ্গা নদীর তীরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরনে ছিল অন্তর্বাস ও সাদা রঙের গেঞ্জি। বাঁ পা ও কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া বেলা তিনটার দিকে পুলিশ ওয়াইজঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের পরনে ছিল খয়েরি রঙের ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি। মৃতের পায়ে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।