বুড়িগঙ্গায় নৌকাডুবি: মা-মেয়ের লাশ উদ্ধার, মা-ছেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদী
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজন।

আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া প্রথম আলোকে এসব তথ্য জানান।

যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন রেখা (২৯) ও তাঁর মেয়ে সানজিদা (৮)। যে দুজন নিখোঁজ রয়েছেন, তাঁরা হলেন শীতল (২৭) ও তাঁর ছেলে শফিকুল (৭)। চারজনই স্বজন।

ফায়ার সার্ভিস ও পুলিশের ভাষ্য, নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনই যাত্রী।

হতাহত ব্যক্তিদের বাড়ি কেরানীগঞ্জের জিয়ানগর বাজারসংলগ্ন খোলামুড়া এলাকায়। তাঁরা নৌকায় করে কামরাঙ্গীরচরের ইসলামপুরে আসছিলেন।