বুয়েট অ্যালামনাইয়ের পুনর্মিলনী ৫ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহা পুনর্মিলনী আগামী ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিলুর রেজা চৌধুরীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্মিলনীতে অংশ নিতে ইচ্ছুকদের ২৫ জানুয়ারির মধ্যে নিম্নোক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। তাঁরা হলেন আমিনুল হক (৮৬১১৫৯৪), মুনিরুদ্দিন আহমদ (০১৭১১১৫৪৯০৫), আবদুর রউফ (০১৭১৩০০৬৯৯৬), শহিদুল ইসলাম (০১৭১২৫২৭০৩৫) অথবা মধুমিতা রায় (০১৭২৬৪৪৪৫৫৮)।বিজ্ঞপ্তিতে বলা হয়, যাঁরা সদস্য নন, তাঁরাও সদস্য হয়ে পুনর্মিলনীতে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের সাবেক উপাচার্য ওয়াহিদুজ্জামান। বিজ্ঞপ্তি।