বুয়েট ছাত্রলীগের দাবি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউন্সিলরদের সরাসরি ভোটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের দাবি জানিয়েছে বুয়েটে শাখা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এ দাবিতে তারা মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী তাঁদের অনুগতদের দিয়ে কমিটি গঠন করতে চান। ‘সিলেকশনের’ মাধ্যমে কমিটি দেওয়ার পাঁয়তারা করছেন তাঁরা। কিন্তু ঐতিহ্যগতভাবে বুয়েটের সাতটি হলের ১৭৫ জন কাউন্সিলরের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হন। এর ব্যতিক্রম করে কাগুজে কমিটি দেওয়া হলে কেউ তা মেনে নেবেন না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা, ‘সার্বজনীন নেতৃত্ব চাই, আঞ্চলিক নয়’, ‘সিলেকশনের কমিটি বুয়েটে চলবে না’, ‘ইজম মুক্ত কমিটি চাই’ প্রভৃতি লিখিত প্ল্যাকার্ড বহন করেন।