বুয়েটে ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গতকাল শনিবার থেকে ক্লাস শুরু হয়েছে। এক সপ্তাহ পর শিক্ষার্থীরা ক্লাসে যোগ দিয়েছেন। বুয়েটের রেজিস্ট্রার এ কে এম মাসুদ জানান, কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছেন। সকাল থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে।৯ এপ্রিল বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রায়হানকে হলে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় বুয়েটের প্রধান ফটক ও ক্যাম্পাসে প্রবেশের দুটি পথ অবরোধ করে রাখা হয়।ক্লাস শুরু হওয়ার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ওই ঘটনায় দোষীদের শনাক্ত করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। আরিফ রায়হানকে ছুরিকাঘাতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেজবাহ উদ্দিনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরিফের ওপর হামলার কথা স্বীকার করেছেন।