বুয়েটে ভর্তি-ইচ্ছুকদের জন্য পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার সকাল নয়টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন সকাল আটটায় বুয়েটের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে হীরকজয়ন্তী মহোৎসব পালন করবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ওই অনুষ্ঠানে কয়েক হাজার অ্যালামনাই ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হবেন। এ জন্য ওই এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।এই পরিস্থিতিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সকাল সাড়ে সাতটার মধ্যে বুয়েট ক্যাম্পাসে উপস্থিত থাকতে পরামর্শ দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।