বুয়েটে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বুয়েটের তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহ্ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকায় যেসব নামের পাশে আপত্তি রয়েছে, তাদের অতিসত্বর ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি কমিটিগুলোর সভাপতি ও প্রকৌশল অনুষদের ডিনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে আদিবাসী প্রার্থীদের নামের পাশে ‘ট্রাইবাল’ কথাটি লেখা না থাকলে অতিসত্বর প্রমাণসহকারে দেখা করার জন্য বলা হয়েছে। যোগ্য প্রার্থী তালিকা বুয়েটের ওয়েবসাইট www.buet.ac.bd-এ পাওয়া যাবে।