বুয়েটে মারামারির ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মারামারির ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ওই ঘটনা সম্পর্কে তথ্য দিতে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে কমিটি। ১৯ জুন শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ঘটনা তদন্তে পরের দিন একজন অধ্যাপককে প্রধান করে কমিটি গঠন করা হয়। কমিটিকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। গতকাল মঙ্গলবার বুয়েট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ থেকে ৭ জুলাই ১০টা থেকে বিকেল পাঁচটার মধ্যে ওই মারামারির ঘটনা সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীরা তথ্য দিতে পারবেন। পুরকৌশল ভবনের চতুর্থ তলায় সার্ম কার্যালয়ে তথ্য নেওয়া হবে। তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে বুয়েটের সহ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এখনি তদন্ত কমিটির কাজ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। কমিটি নিজেদের মতো করে কাজ করে যাচ্ছে। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যেই কমিটি প্রতিবেদন দেবে।