বুয়েটের আইটিএন সেন্টারের নতুন ভবনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক সেন্টারের (আইটিএন) নতুন অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বুয়েট, ডানিডা ও বিশ্বব্যাংকের পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কার্যক্রমের যৌথ উদ্যোগে ১৯৯৭ সালে আইটিএন সেন্টার প্রতিষ্ঠিত হয়।ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত সোয়েন ওলিং, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান, বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, উপ-উপাচার্য এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।