বুয়েটের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ মার্চ প্রথম আলোয় ‘দলীয়করণের ভূত এবার বুয়েট প্রশাসনে’ শিরোনামে প্রকাশিত সংবাদের কিছু তথ্যের প্রতিবাদ করেছে বুয়েট কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আবু সিদ্দিকের সই করা প্রতিবাদে বলা হয়, প্রতিবেদনটিতে অনেক অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপ্লোমা ডিগ্রির যোগ্যতা নিয়ে কামাল আহম্মদ বিশ্ববিদ্যালয়ে চাকরি পাননি, এই যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে আবেদনের সুযোগ নেই। ডিপ্লোমা ডিগ্রি থাকলেও তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী। তবে তথ্য অপূর্ণ থাকায় রেজিস্ট্রার পদে কামাল আহম্মদের আবেদন বাছাই কমিটি ফেরত পাঠিয়ে দিয়েছে। বর্তমানে তাঁর আবেদনের প্রক্রিয়া স্থগিত রয়েছে।প্রতিবাদে বলা হয়, কর্মকর্তা নিয়োগ কমিটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও স্ট্যাটিউটসে কিছু বলা নেই। অধ্যাদেশে দেওয়া ক্ষমতাবলে উপাচার্য নিজ বিবেচনায় নিয়োগ কমিটি গঠন করতে পারেন। বর্তমানে সহ-উপাচার্যকে কোনো কোনো কমিটির সভাপতি করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু পরিষদের সুপারিশে দলীয় নিয়োগের কোনো বিষয় বুয়েট কর্তৃপক্ষের নজরে আসেনি বলে প্রতিবাদে উল্লেখ করা হয়।প্রতিবাদে আরও বলা হয়, বুয়েটে একজন উচ্চপদস্থ কর্মকর্তার একাধিক পদে দায়িত্ব পালনে বাধা নেই। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তাঁর নিয়োগের আগেই আইটিএনের পরিচালক ছিলেন। কোনো আর্থিক সুবিধা ছাড়াই তাঁকে গাড়ির সুবিধা দেওয়া হয়েছে। আগামী এপ্রিলে বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে গাড়ির সুবিধা দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়।