বুয়েটের শিক্ষক নীলোপলের যোগদানপত্র গ্রহণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক নীলোপল অদ্রির যোগদানপত্র গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রায়ের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে আদালতের এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
আদালতে নীলোপলের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নীলোপলের নিয়োগ চূড়ান্ত করলেও বিভাগ তাঁর যোগদানপত্র গ্রহণ করছিল না। এখন আদালতের রায় হাতে পাওয়ার সাত দিনের মধ্যে বিভাগকে নীলোপলের যোগদানপত্র গ্রহণ করতে হবে।