বুয়েটের শ্রেণীকক্ষে শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মঙ্গলবার দুপুরে আকস্মিকভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরিদর্শন করেন। এ সময় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান তাঁর সঙ্গে ছিলেন।শিক্ষামন্ত্রী সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের চারতলা পর্যন্ত বিভিন্ন শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের খোঁজখবর নেন। ছাত্রছাত্রীদের ক্লাস বন্ধ রাখার মতো আর কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।এ সময় বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মাকসুদ হেলালী, আবদুর রউফ, আবদুল মুক্তাদির প্রমুখ উপস্থিত ছিলেন।৭ এপ্রিল থেকে প্রায় তিন সপ্তাহ শিক্ষকদের কর্মবিরতির ফলে বুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যস্থতায় গত শুক্রবার আন্দোলনরত শিক্ষকেরা ক্লাসে যোগ দিতে রাজি হন। এরপর গত সোমবার বুয়েটে ক্লাস শুরু হয়েছে।