বুয়েটের ৭৭ কোটি টাকার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০১০-১১ অর্থবছরের জন্য ৭৬ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন করা হয়। একই সভায় গত অর্থবছরের ৬৩ কোটি ৩৭ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।২০১০-১১ অর্থবছরের মোট বাজেটের ৭১ কোটি ৩৫ লাখ টাকার জোগান দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে এ টাকা অনুদান হিসেবে দেবে বলে ধরা হয়েছে। বাকি টাকা আসবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে।শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা খাতে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৯৫ লাখ টাকা, পেনশন খাতে ব্যয় হবে ১২ কোটি টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে নয় কোটি ১৫ লাখ, শিক্ষা আনুষঙ্গিক খাতে সাত কোটি টাকা; মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে দুই কোটি ৩০ লাখ টাকা এবং সম্পদ সংগ্রহ খাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা ৪০ লাখ টাকা। বিজ্ঞপ্তি।