বৃষ্টিছাউনি হচ্ছে রমনা পার্কে
রাজধানীর রমনা পার্কে ভ্রমণকারীদের জন্য একটি বৃষ্টিছাউনি (রেইনশেড) নির্মাণ করা হবে। চলতি মাসেই এর নির্মাণকাজ শুরু হচ্ছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল রোববার রমনা পার্কে এক আলোচনা সভায় এ কথা বলেন।ফেডারেশন অব ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নির্গমণের ফলে গোটা বিশ্বে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে কম কার্বন নির্গমণকারী দেশ হয়েও বাংলাদেশ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার। পরিবেশ বিপর্যয়ের ক্ষতি থেকে দেশকে বাঁচাতে নিজস্ব টেকসই উদ্যোগ ও কৌশল গ্রহণ করতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে।আয়োজক সংগঠনের সভাপতি এ আর খান, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।এর আগে সংগঠনের উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। রমনা পার্কের সুগন্ধা গেট থেকে শুরু হয়ে মৎস ভবন ঘুরে আবার রমনা পার্কে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। বিজ্ঞপ্তি।