বেকার নার্সদের অনশন কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যপদে নিয়োগসহ নার্সদের আরও পাঁচ হাজার পদ সৃষ্টির দাবিতে গতকাল বুধবার বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন অনশন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৯ সালের ১৭ জুন ওসমানী স্মৃতি মিলনায়তনে উত্তম নার্সদের স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে সব শূন্যপদে নার্স নিয়োগসহ আরও পাঁচ হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরও তিনি একাধিকবার একই ঘোষণা দিয়েছেন, কিন্তু ঘোষণার বাস্তবায়ন হয়নি।বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন।বেলা তিনটায় সেবা পরিদপ্তরের পরিচালক কাজী মোস্তফা সারওয়ার অনশনরত বেকার নার্সদের খোঁজখবর নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।