বেগজাদী মাহমুদাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও নারীদের নিরাপত্তা নেই। একমাত্র অর্থনৈতিক মুক্তিই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। গতকাল শনিবার সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন অধ্যাপক বেগজাদী মাহমুদা নাসির। তিনি সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। এর স্বীকৃতি হিসেবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।অধ্যাপক বেগজাদী আরও বলেন, ‘অন্যান্য স্বাধীন দেশে নারীরা যেভাবে চলাফেরা করে, এখানে সে রকম পারে না। অফিস-আদালতসহ কোথাও তাদের নিরাপত্তা নেই। নারীর যোগ্যতাকে এখনো অভ্যর্থনাকারীর পদে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। নারীদের অসম্মানিত করার জন্য আজকাল ইভ টিজিংসহ নতুন অনেক শব্দ তৈরি হয়েছে। আমাদের সময় এসব শব্দ ছিল না।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের সময় চলাফেরায় ছেলেদের যে স্বাধীনতা ছিল, মেয়েদের তা ছিল না। সেই উপলব্ধি থেকেই বেগজাদী মাহমুদা নাসির নারীদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেন।’অনুষ্ঠানে বেগজাদী মাহমুদা নাসিরের হাতে সম্মাননা পদক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য পারভীন হাসান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফেরদৌসী আলী।