বেগুনবাড়ী বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি তেজগাঁওয়ের বেগুনবাড়ী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক শিল্পের দুই শতাধিক শ্রমিকের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের মধ্যে ছিল কম্বল, মেলামাইনের থালা, গ্লাস, চাল ও নারী শ্রমিকদের জন্য থ্রি-পিস।গতকাল রোববার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, ‘বর্তমান মহাজোট সরকার পোশাক শিল্পের শ্রমিকসহ দেশের শ্রমিকদের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’ দেশের শিল্পায়নে শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্কের ওপরও গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী। বিজ্ঞপ্তি।